মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক শতাধিক পুলিশ অভিযানে অংশ নিচ্ছে।

রবিবার (১৯ এপ্রিল) রাতে এই অভিযান শুরু হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে পরপর দুটি হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.