নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান যাচ্ছেন না ভাইস প্রেসিডেন্ট: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগের দফার আলোচনার মতো এই দফায়ও যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।

তবে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন না বলেও জানানো হয়েছে।

ভ্যান্স কেন এই সফরে যাবেন না তা ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাবেন না ডেডি ভ্যান্স। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, তাঁর প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ইরান পাকিস্তানে তাদের আলোচক দল পাঠাবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চূড়ান্তভাবে এখনো নিশ্চিত করেনি ইরান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.