সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জনতা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লোয়িজ প্রোভিডেন্ট ফান্ড, তমিজুদ্দিন টেক্সটাইলের, টেকনো ড্রাগ লিমিটেড ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.