সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ০৬ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭ পয়েন্টে অবস্থান করছে

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৫ টির, দাম কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টি কোম্পানির শেয়ারদর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.