অবশেষে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়ানো হয়েছে সব ধরনের তেলের দাম। আজ শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, যা বর্তমানে ১০০ টাকা।
অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.