হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠক ডেকেছে যুক্তরাজ্য ও ফ্রান্স

যুক্তরাজ্য ও ফ্রান্স শুক্রবার (১৭ এপ্রিল) প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে এই বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থ সিএনএন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।

অন্যদিকে ওয়াশিংটন গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করে।

যুক্তরাজ্য–ফ্রান্স আয়োজিত বৈঠকে প্রায় ৪০টি দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্বনেতারা প্রণালিটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.