ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। লক্ষ্য- একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে, নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি তৈরি।
উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত আর স্বীকৃতি আদায়ও ছিল এই অস্থায়ী সরকারের পরিকল্পনায়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। শপথ নিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সরকারে শপথে জানান দেওয়া হলো, এ দেশের নাম হবে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাবন্দি থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। ১১ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।
১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষনাপত্রটিকে সাংবিধানিক ভিত্তি রূপে পাঠ করা হয় সেদিন।
নতুন রাষ্ট্রের প্রধান সেনাপতি ঘোষণা করা হয় জেনারেল এম এ জি ওসমানীকে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়ে মুক্তিযুদ্ধের পুরো অঙ্গনকে ভাগ করা হয় ১১ টি সেক্টরে। বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি আর শরণার্থী ব্যবস্থাপনার দায়িত্বও নেয় অস্থায়ী সরকার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.