এনবিআর চেয়ারম্যানের নামে অর্থ দাবি করছে প্রতারক চক্র

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি সংস্থাটির নজরে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এর আগেও একই চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে। এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডি খোলা হয়েছিল। সেই ভুয়া আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.