রাজধানীর বনানীর ১২ নম্বর রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে কাজ করছে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.