বিকাশের পৃষ্ঠপোষকতায় হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন

বিকাশের পৃষ্ঠপোষকতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নৌকাবাইচ, গ্রামীণ মেলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

বুধবার (১৫ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উৎসবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

বাংলা বর্ষবরণের সকালে হাতিরঝিলের মুক্তমঞ্চে শিল্পীদের সম্মিলিত কণ্ঠে বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দিনব্যাপী চলে গান, নৃত্য ও নাটক। দুপুরে বাউল গানের আবহের পর শুরু হয় দর্শকদের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দশটি দল অংশ নেয় এবং বইঠার ছন্দে মুখর করে তোলে পুরো এলাকা।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কনসার্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করে। পাশাপাশি গ্রামীণ আবহে বসা বৈশাখী মেলায় ছিল নানা পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার।

উৎসবের সমাপনীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.