ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ০ থেকে ১০ এর স্কেলে তাঁর দেশের ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতির মান হলো ১৫।

ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি।’

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.