শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে- এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহে তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।
তিনি আরও জানান, আমরা যারা সোলার প্যানেল স্থাপন করতে চাই তাদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়া সভায় আমরা বলেছি দেশে ইতোমধ্যে কোনো লোডশেডিং নেই, কিন্তু দিনে ৩ থেকে ৫ বার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎ বিভ্রাট হয় না। সরকার বলেছে বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.