দেশের বাজারে নতুন অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রয়োজনীয় কানেক্টিভিটি সুবিধার সমন্বয়ে লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি (এফ০জেএন০০৪পিএলকে) বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ডেস্কটপ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে স্থাপনের ঝামেলা ছাড়াই মনিটর ও কম্পিউটারকে একই ডিভাইসে যুক্ত করেছে পিসিটি। ফলে ডেস্কের জায়গা সাশ্রয়ের পাশাপাশি কর্মপরিবেশ রাখা যাবে পরিপাটি।
ব্যাংক, হাসপাতাল, করপোরেট প্রতিষ্ঠান, তৈরি পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ওষুধশিল্প, শপিং মল, সুপারশপের বিলিং কাউন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের জন্য পিসিটি উপযোগী। পাশাপাশি বাসায় বসে ব্যক্তিগত ও পেশাগত কাজের জন্যও এটি ব্যবহার করা যাবে।
লেনোভোর এই অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে ইন্টেল এন১০০ প্রসেসর। চার কোর ও চার থ্রেডের এই প্রসেসরের সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৩ দশমিক ৪ গিগাহার্জ। দৈনন্দিন কম্পিউটিং, ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার ও একাধিক কাজ পরিচালনার জন্য এটি উপযোগী। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪ দশমিক ০ এনভিএমই এসএসডি। ফলে দ্রুত কম্পিউটার চালু করা, অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যাবে। গ্রাফিকসের জন্য এতে রয়েছে সমন্বিত ইন্টেল ইউএইচডি গ্রাফিকস।
ডিভাইসটিতে রয়েছে ২৩ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এর রেজল্যুশন ১৯২০×১০৮০ পিক্সেল, উজ্জ্বলতা ২৫০ নিটস এবং ৯৯ শতাংশ এসআরজিবি কালার কভারেজ। ফলে ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট দেখার ক্ষেত্রে পাওয়া যাবে স্বচ্ছ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
অনলাইন যোগাযোগের সুবিধায় এতে যুক্ত করা হয়েছে প্রাইভেসি শাটারসহ ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক্রোফোন। ভিডিও কল, অনলাইন মিটিং ও ভার্চুয়াল ক্লাসে এগুলো কাজে আসবে। অডিওর জন্য রয়েছে ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার। কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রয়েছে। পাশাপাশি ইউএসবি কিবোর্ড ও মাউস থাকায় আলাদাভাবে এসব আনুষঙ্গিক যন্ত্র কেনার প্রয়োজন হবে না।
ক্লাউড গ্রে রঙের এই অল-ইন-ওয়ান পিসির সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। শীতকালীন বিশেষ অফারে পণ্যটির দাম কমানো হয়েছে। আগে এর দাম ছিল ৬৫ হাজার টাকা। বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ৬১ হাজার ৬৯৯ টাকায়।
পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিনতে গ্রাহকরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা ও অনুমোদিত বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.