জোড়া ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন এলাকা

সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়া এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ পরপর ভূকম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথমবার এবং এর দুই মিনিট পর ৭টা ৪ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি বলে জানা গেছে।

পরপর দুই দফার এই ভূকম্পনের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। প্রতিবেশী নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে দেশের কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সকালে অল্প সময়ের ব্যবধানে দুই দফা কম্পন অনুভূত হওয়ায় উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.