এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রিমিয়াম স্টল উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিতা কেটে স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।

এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশনের পরিচালক খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও মোহাম্মদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মতো এবারও মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে স্টলটিতে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.