ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা, বিনিয়োগের ঝুঁকি পর্যালোচনা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের প্রায় ১ হাজার কর্মকর্তা অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১১-এর পরিচালক মো. ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রিয়াজুল করিম এবং স্বতন্ত্র পরিচালক শাহনাজ সুলতানা। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের অতিরিক্ত পরিচালক নাজমুন নাহার উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১১-এর অতিরিক্ত পরিচালক ওম প্রকাশ ধর এবং যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও মো. মাসিউর রহমান আলোচনায় অংশ নেন। আলোচনায় ঝুঁকিভিত্তিক তদারকি, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি প্রশমন কৌশল, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগজনিত ঝুঁকি এবং অর্থপাচারসংক্রান্ত ঝুঁকির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
আলোচকরা শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করতে ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় ব্যাংকের করণীয় নিয়েও মতবিনিময় হয়।
সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. এম. সাইফুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক এফসিএ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান এবং ১৪২টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ প্রায় ১ হাজার কর্মকর্তা সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু ছায়েম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.