সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীককে গ্রেপ্তার করেছে এসআরবি-০১। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, নাশকতাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবির সদস্যরা তাকে উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.