আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থির নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
সময় উপস্থিত ছিলেন- দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার ও এমপি নুসরাত তাবাসসুমসহসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এর মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন।
প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.