টাকার বিপরীতে আজ ইউএস ডলার, ভারতীয় ও শ্রীলঙ্কান রুপির বৈদেশিক মুদ্রার বিনিময় হার অপরিবর্তিত থাকলেও ব্রিটিশ পাউন্ড, ইউরো ও ক্রোনাসহ প্রায় অধিকাংশ বৈদেশিক মুদ্রার দর কিছুটা কমে লেনদেন হচ্ছে। এর ফলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো, আমদানি ব্যয় এবং বিদেশ ভ্রমণের খরচে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে তথ্যানুযায়ী বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার নিচে দেওয়া হলো।
এদিন এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩২ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে যা সোমবার (১৬ নভেম্বর) একই হারে বিনিময় হয়েছে।
এছাড়া এক ইউরো ১৩৭ টাকা ১৮ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৫ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা তিন পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২৪ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭৭ পয়সা এবং এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭২ পয়সাবিনিময় হচ্ছে।
গতকাল সোমবার এক ইউরো ১৩৭ টাকা ৪৮ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৮৫ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ৪৭ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ৪০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৮ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৮৫ পয়সা এবং এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৭ পয়সা বিনিময় হয়েছে।
এর আগে সপ্তাহের শুরুতে বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার ছিল, এক ইউএস ডলার ১২৪ টাকা ৪৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৫ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ২৬ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৬২ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৪ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩২ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.