বিডি ক্রিয়েশন লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ ও বিশেষায়িত ব্যাংকিং সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন পেরোল ব্যাংকিং সেবা ও বিশেষ সুবিধা পাবেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, বিডি ক্রিয়েশনের কর্মীরা প্রতিযোগিতামূলক হারে স্যালারি অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। পাশাপাশি জীবনযাপনসংক্রান্ত বিভিন্ন সুবিধাসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, প্রয়োজন অনুযায়ী ঋণ ও ক্রেডিট কার্ড এবং অগ্রাধিকারভিত্তিক কনজ্যুমার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’র মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধের সুবিধা থাকবে। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে দিন-রাত ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্টও সম্পন্ন করতে পারবেন বিডি ক্রিয়েশনের কর্মকর্তারা।
চুক্তিতে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান ও সিইও বেলাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা আহমেদ পিয়াস উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসইভিপি ও চিফ বিজনেস অফিসার (করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং) সাজিদ রহমান, এসইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন হাজারী, ইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ইউনিট হেড মো. রাশাদুজ্জামান, এসভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং এভিপি ও সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সাহিদুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.