সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫৫৮ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ৫ হাজার ৪০২ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে এক্সচেঞ্জটিতে মোট ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৪৬০টি।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ২ হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।

দিনটিতে ডিএসইতে ১২২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারের দর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.