যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যে দেশে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পুষ্টিগুণসমৃদ্ধ গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। একই সঙ্গে এ আমদানি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করবে।

মোট কেনা গমের বাকি অংশের চালান কবে দেশে পৌঁছাবে, সে বিষয়ে দূতাবাসের বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.