দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে তরুণদের সমবেত হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সেখানে কাউকে জড়ো হতে দেয়নি।
বিক্ষোভকারীরা যেন আন্দোলনস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ সময় লোহার ব্যারিকেডসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পাশাপাশি আন্দোলনকারীদের গণহারে গ্রেপ্তার করা হয়। এমন পরিস্থিতিতে তরুণদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী।
তিনি লেখেন, “সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন, আমাদের সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং আমরা পিছিয়ে যাব না।”
রাহুল গান্ধী আরও লেখেন, “আমার কথা লিখে রাখুন, আমাদের যে তথ্যের দরকার তা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব। আমরা ভারতীয়দের বাক্স্বাধীনতাকে রক্ষা করব। আমরা একই সঙ্গে নিশ্চিত করব, গত ১৫-১৬ বছরে ভারতে যা হয়েছে, তার পুনরাবৃত্তি আর হবে না।”
তরুণদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”
ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম মুছে দেওয়ার অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। দিন দিন এ আন্দোলন আরও তীব্র হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.