দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি অত্যন্ত স্বনামধন্য ও অভিজাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ল্যাপটপ সিরিজ ইয়োগা-র নতুন পাঁচটি মডেল বাজারে উন্মোচন করেছে। সর্বাধুনিক ইন্টেল প্যান্থার লেক আর্কিটেকচারের প্রসেসর, উন্নত এআই প্রযুক্তি, মাত্র ৯৭৫ গ্রাম থেকে শুরু হওয়া হালকা ওজন এবং প্রিমিয়াম মেটালিক ফিনিশিংয়ের সমন্বয়ে তৈরি এসব কোপাইলট+ পিসি আধুনিক কর্মক্ষেত্র ও প্রিমিয়াম জীবনযাত্রার জন্য নতুন অভিজ্ঞতা দেবে।
উচ্চপদস্থ করপোরেট লিডার, কর্পোরেট এক্সিকিউটিভ এবং আধুনিক প্রযুক্তির সেরা অভিজ্ঞতা প্রত্যাশীদের জন্য এই সিরিজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ইন্টেল এর সর্বাধুনিক প্যান্থার লেক প্রসেসরে শক্তিশালী এনপিইউ যুক্ত থাকার ফলে এআই-সম্পর্কিত কাজগুলোর মূল চাপ প্রসেসর নিজেই বুদ্ধিমান উপায়ে হ্যান্ডেল করে। ফলে ট্র্যাডিশনাল বা নন-এআই ল্যাপটপগুলোতে কাজের সময় যেভাবে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে উঠত, নতুন এই ইয়োগা ডিভাইসগুলোতে তা হয় না—কাজের মধ্যেও তাপমাত্রা থাকে অত্যন্ত সহনীয় ও আরামদায়ক।
নতুন এই সিরিজে নতুন পাঁচটি ফ্ল্যাগশিপ মডেল যুক্ত হয়েছে। এর মধ্যে ইয়োগা স্লিম ৭আই আলট্রা অরা এডিশন (৮৩কিউকে০০৯টিএসকে)-তে রয়েছে কোর আলট্রা এক্স৯ ৩৭৮এইচ, সর্বোচ্চ ১৭২ টপস এআই পারফরম্যান্স, ৩২জিবি র্যাম, ১টিবি এসএসডি ও ১৪” ২.৮কে ১২০হার্জ পিওলেড টাচ ডিসপ্লে; যার ওজন মাত্র ৯৭৫ গ্রাম এবং দাম ৩,৪০,০০০ টাকা।
অন্যদিকে, ইয়োগা স্লিম ৭আই আলট্রা অরা এডিশন (৮৩কিউকে০০৪এএসকে)-তে কোর আলট্রা ৭ ৩৫৫, সর্বোচ্চ ৮৯ টপস এআই, ৩২জিবি র্যাম, ১টিবি এসএসডি ও ১৪” ২.৮কে পিওলেড টাচ ডিসপ্লে রয়েছে। ওজন ৯৭৫ গ্রাম, দাম ২,৯৮,০০০ টাকা। ইয়োগা স্লিম ৭আই অরা এডিশন (৮৩কিউএম০০৬১এসকে)-তে কোর আলট্রা ৭ ৩৫৫, ১৬জিবি র্যাম, ৫১২জিবি এসএসডি ও ১৪” ডব্লিউইউএক্সজিএ ওলেড ডিসপ্লে; ওজন ১.১৪ কেজি, দাম ১,৯২,০০০ টাকা।
অন্যদিকে, ইয়োগা ৭আই ২-ইন-১ অরা এডিশন (৮৩টিসি০০৭টিএসকে)-তে কোর আলট্রা ৫ ৩২২, সর্বোচ্চ ৬৪ টপস এআই, ১৬জিবি র্যাম, ৫১২জিবি এসএসডি ও ১৪” ডব্লিউইউএক্সজিএ ওলেড টাচ ডিসপ্লে ও ইয়োগা পেন রয়েছে; দাম ১,৭৯,০০০ টাকা। আর ইয়োগা স্লিম ৭আই অরা এডিশন (৮৩কিউএম০০৫৯এসকে)-তে কোর আলট্রা ৫ ৩২২, ১৬জিবি র্যাম, ৫১২জিবি এসএসডি ও ১৪” ডব্লিউইউএক্সজিএ ওলেড ডিসপ্লে রয়েছে; ওজন ১.১৪ কেজি, দাম মাত্র ১,৭৫,০০০ টাকা।
সব মডেলেই উইন্ডোজ ১১ হোম, মাইক্রোসফট ৩৬৫ ব্যাসিক ও অফিস হোম রয়েছে এবং প্রতিটি মডেলই মিলিটারি গ্রেড ৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফাইড, ওয়াই-ফাই ৭, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং ডলবি এটমোস অডিও সমন্বিত।
এই উচ্চমূল্যের ও প্রিমিয়াম প্রডাক্ট ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ আস্থা ও দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি প্রতিটি মডেলের সঙ্গেই নিশ্চিত করছে ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি।
সঠিক ও নির্ভরযোগ্য অফিশিয়াল সেবা নিশ্চয়তার জন্য অননুমোদিত বা ধূসর মাধ্যম থেকে না কিনে যেকোনো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র সকল শাখা এবং অনুমোদিত পার্টনার শপ থেকেই পছন্দের লেনোভো ইয়োগা ডিভাইসটি ক্রয় করুন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.