বাংলাদেশে স্টারলিংকের ফোন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। অন্যদিকে ভারতে স্টারলিংকের কার্যক্রম এখনো শুরু করতে না দেওয়ায় দেশটির সমালোচনা করেছেন তিনি। স্পেসএক্সের প্রধান মাস্ক প্রশ্ন তুলেছেন, ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুখেশ আম্বানিই কি দেশটির ‘আসল বস’?
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের সমালোচনা করে মাস্ক লিখেছেন, “বিশ্বের ১৬৫টি দেশে স্টারলিংকের লাইসেন্স আছে। ভারতের সরকারের প্রতিটি আইন মানার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও কেন ভারতে এখনো লাইসেন্স নেই? ভারতের আসল বস কী তাহলে আম্বানি?”
অন্যদিকে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
স্টারলিংকের একটি পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, “বাংলাদেশে এখন স্টারলিংক মোবাইল অ্যাভেইলেভল!”
বাংলাদেশে স্টারলিংকের এ সেবা চালু নিয়ে করা পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, “বাংলালিংক মেলার মাধ্যমে বাংলাদেশে এখন স্টারলিংকের মোবাইল পাওয়া যাচ্ছে। এই মোবাইলে নেটওয়ার্কবিহীন অঞ্চলে লাখ লাখ গ্রাহক এখন অ্যাপস দিয়ে মেসেজ, লোকেশন শেয়ার ও যুক্ত থাকতে পারবেন।”
স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টাফানি বেডনারেক বাংলাদেশ নিয়ে বলেন, “স্টারলিংকের মোবাইল দিয়ে আমরা বাংলাদেশে এখন লাখ লাখ মানুষকে যুক্ত করছি। আমাদের প্রযুক্তি নেটওয়ার্কবিহীন অঞ্চলে বাড়তি কানেক্টিভিটি দিচ্ছে, যাতে উপকূলীয় জনবসতি, দুর্গম অঞ্চলের ব্যবসা, পরিবার এবং পর্যটকরা যেখানে থাকেন না কেন, সবার সঙ্গে যুক্ত থাকতে পারেন।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.