বিএসইসির নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন শেখ মাহবুবুর রহমান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ মাহবুবুর রহমান। এর আগে তিনি সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন পদে পদোন্নতির পর শেখ মাহবুবুর রহমান বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এমআইআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে তাকে পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে বিএসইসি। একই দিন তিনি নতুন পদে যোগদান করেন।

বিএসইসির আদেশে বলা হয়েছে, শেখ মাহবুবুর রহমানকে কমিশনের পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ পদোন্নতি কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

শেখ মাহবুবুর রহমান ২০০৭ সালের ৪ জানুয়ারি বিএসইসিতে উপপরিচালক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি পরিচালক পদে উন্নীত হন। সর্বশেষ ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিএসইসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএসইসিতে যোগদানের আগে শেখ মাহবুবুর রহমান বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নতুন দায়িত্বে তিনি শেয়ারবাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ, বাজারসংক্রান্ত অনিয়ম শনাক্তকরণ এবং তদন্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভাগ এমআইআইডির নেতৃত্ব দেবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.