লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির লেনদেন হয়েছে ২১ কোটি ০৯ লাখ টাকার।

সোনালী আঁশ ১৫ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, ওরিয়ন ইনফিউশন পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং এপেক্স ফুডস লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.