ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫–এর পাশে অবস্থিত।
বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। এরপর তাঁরা বিমানের আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে আগুন পাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ছিল। দুর্ঘটনার পর ইসরায়েলি পুলিশ মহাসড়কটি বন্ধ করে দেয়। পরে জানা যায়, বিমানটি দিয়ে প্রশিক্ষণমূলক ফ্লাইট চালানো হচ্ছিল।
উদ্ধারকারীরা বিমান থেকে ৩৪ বছর বয়সী একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁর শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। অপরজন বিমানের ভেতরেই আটকা পড়েন। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.