আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত নথি এবং হিসাব খোলার সময় থেকে বর্তমান পর্যন্ত সব ধরনের লেনদেনের বিবরণী চাওয়া হয়েছে। একই সঙ্গে এসব হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রও বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তবে ওই ঘটনার সঙ্গে তার ব্যাংক হিসাবের তথ্য তলবের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.