পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা প্রকৌশলী মোশাররফ হোসেনের নামে থাকা ৮৯ লাখ ৩ হাজার ১৬টি শেয়ার তার মনোনীত ব্যক্তি স্ত্রী আয়েশা সুলতানার (প্রয়াত প্রকৌশলী মোশাররফ হোসেনের স্ত্রী) বিও অ্যাকাউন্টে মনোনয়নের মাধ্যমে হস্তান্তরিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পেনিনসুলা চিটাগাং লিমিটেড জানিয়েছে, কোম্পানিটির প্রয়াত উদ্যোক্তা প্রকৌশলী মোশাররফ হোসেনের নামে থাকা ৮৯ লাখ ৩ হাজার ১৬টি শেয়ার তার মনোনীত ব্যক্তি স্ত্রী আয়েশা সুলতানার (প্রয়াত প্রকৌশলী মোশাররফ হোসেনের স্ত্রী) বিও অ্যাকাউন্টে মনোনয়নের মাধ্যমে হস্তান্তরিত হয়েছে। আয়েশা সুলতানা কোম্পানিটির একজন উদ্যোক্তা পরিচালক।
গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ডিএসই থেকে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.