গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় নতুন এটিএম বুথ চালু করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথটির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক মুহাম্মদ মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, স্থানীয় অতিথি, গ্রাহক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন বুথের মাধ্যমে মিরপুরের বড়বাগ ও আশপাশের এলাকার গ্রাহকরা টাকা উত্তোলন, আইএফআইসি ব্যাংক ও অন্যান্য ব্যাংকের হিসাব বা কার্ডে অর্থ স্থানান্তর, ব্যালেন্স দেখা, মিনি স্টেটমেন্ট সংগ্রহ, কার্ড সক্রিয়করণ ও পিন পরিবর্তনসহ বিভিন্ন এটিএম সেবা নিতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
চলতি বছর দেশজুড়ে দেড় শতাধিক নতুন এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১ হাজার ৪০০টির বেশি শাখা ও উপশাখা নিয়ে ব্যাংকটির বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.