মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার চীন সরকার এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, দুই নেতা চীন-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়ন নিয়ে তারা মতবিনিময় করবেন।
এর আগে, ওয়াশিংটন জানিয়েছিল এই দুই নেতা এই সপ্তাহেই বৈঠকে বসবেন। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ডোনাল্ড ট্রাম্প বুধবার অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে শি জিনপিংকে স্বাগত জানাবেন এবং পরের দিন তারা বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন মে মাসে বেইজিং সফর করেছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন চীনের ভাইস-প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন, আমি তার সাথে প্রায় সব বিষয়েই কথা বলবো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.