কুড়িলে উদ্বোধন হলো ইয়াদিয়ার দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম

ঢাকার কুড়িল বিশ্বরোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’। নতুন এই শোরুমের মাধ্যমে কুড়িল ও আশপাশের এলাকার গ্রাহকরা ইয়াদিয়ার বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পছন্দের মডেল ক্রয়ের সুযোগ পাবেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসি-এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার চিফ ফাইন্যান্স অফিসার সনদ দত্ত, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ন্যাশনাল সেলস ম্যানেজার আসিবুল ইমরানসহ ইয়াদিয়ার গ্লোবাল টিম। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’-এর সিইও এ. বি. এম. ফিরোজ, ও শাহ আলম বিলাশ, জেনারেল ম্যানেজার ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’।

রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। বিশ্বব্যাপী ইলেকট্রিক দুই চাকার যানবাহনের ক্ষেত্রে ইয়াদিয়া একটি সুপরিচিত ব্র্যান্ড। পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ও চাহিদা বাড়ছে।

শোরুমটিতে ইয়াদিয়ার বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সরাসরি দেখার পাশাপাশি প্রতিটি মডেলের ফিচার, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকছে। একই সঙ্গে গ্রাহকরা শোরুম থেকেই নিজেদের পছন্দের মডেল ক্রয় করতে পারবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.