মিরপুরে চলন্ত বাসে আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি তিনি।

এ ছাড়া মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।

একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.