দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, প্যাসিফিক টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.