সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ১৮৮ টাকা ৬০ পয়সা থেকে কমে ১৬৯ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। দিনভর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১৯২ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ১৬৯ টাকা ৮০ পয়সা।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫২ শতাংশ কমে ২ টাকা ১০ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সায় নেমেছে।
তৃতীয় স্থানে থাকা আমরা টেকনোলজিস লিমিটেড-এর শেয়ারদর ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ারদর ১৭ টাকা থেকে কমে ১৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
এ ছাড়া দর পতনের শীর্ষ দশে রয়েছে লুব-রেফ বাংলাদেশ, শার্প ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, আরামিট লিমিটেড, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি এবং জাহিন স্পিনিং মিলস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.