লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৯ লাখ ২৭ হাজার লেনদেনের মাধ্যমে মোট ২ কোটি ৭৪ লাখ ৬৮২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ২০ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৫৩ লাখ ৯৮ হাজার লেনদেনে ৯৭ লাখ ৯৪ হাজার ৫৫৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ১৯ কোটি ১৩ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৬ লাখ ১৫ হাজার লেনদেনে ২ কোটি ২৭ লাখ ৩ হাজার ৬৬৩টি ইউনিট হাতবদল হয়েছে। এর বাজারমূল্য দাঁড়িয়েছে ১৬ কোটি ৩১ লাখ টাকা।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রয়েছে—প্রভাতী ইন্স্যুরেন্স, সাইহাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং মিলস, নিটোল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং সাউথইস্ট ব্যাংক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.