লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে কোম্পানিটি।

এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২২ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।

এদিন এনভয় টেক্সটাইলের শেয়ারদর ৩ দশমিক ৪ টাকা বেড়ে ৭০ দশমিক ১ টাকায় দাঁড়িয়েছে। বিপরীতে মালেক স্পিনিংয়ের শেয়ারদর ৩ দশমিক ৬ টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজের ১ দশমিক ৪ টাকা কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.