পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
গত বছর কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি ৫১ পয়সা লোকসান হয়েছিল। সর্বশেষ ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ার প্রতি ২২ পয়সা লোকসান হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.