সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।

‎‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাষ্ট্রিজের ২৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম কটন, আইপিডিসি, বেক্সিমকো ফার্মা, প্যাসিফিক টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রীম এবং ফারইস্ট নিটিং।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.