নেপালে নিখোঁজ ৫ হাজার ছাড়াল, বেড়েছে মৃতের সংখ্যাও

নেপালের রাসুয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত এক হাজার ২৫৯টি মরদেহ পাওয়া গেছে এবং পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৫টির পরিচয় শনাক্ত করা গেছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ১২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তিন হাজার ৮০০ জনের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশী-ত্রিশূলি নদীর বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩৮৭ বিলিয়ন রুপিরও বেশি।

বৃহস্পতিবার রাতে কাঠমান্ডুতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি ক্ষয়ক্ষতির এই প্রাথমিক তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশু খাত বিবেচনায় ক্ষয়ক্ষতির খুবই প্রাথমিক হিসাব অনুযায়ী এর পরিমাণ ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি। সব খাতে ‘প্রাথমিক পুনরুদ্ধারের’ জন্য আনুমানিক সাত দশমিক ৯৫ বিলিয়ন রুপির প্রয়োজন হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.