দেশের বাজারে থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ‘ভিভো ভি৮০ লাইট ৫জি’-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকেরা এই প্রি-অর্ডার সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রি-অর্ডারের অংশ হিসেবে ০% ইন্টারেস্টে ইএমআই, হায়ার পারচেজ, এসএসএল পেমেন্ট সুবিধার পাশাপাশি আকর্ষণীয় উপহার ও ডাটা অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
প্রি-অর্ডারকালীন নগদ মূল্যে ফোন ক্রয়কারী প্রথম দিকের ক্রেতাদের জন্য থাকছে অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স এবং পরবর্তী ক্রেতারা পাবেন স্মার্ট গ্লাস। এছাড়া মাসিক ৭,০০০ টাকা কিস্তিতে ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ সুবিধায় ফোনটি কিনলে গ্রাহকদের উপহার হিসেবে দেওয়া হবে ‘ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ’। ‘সিউর শট গিফট’ হিসেবে প্রতিটি ভিভো ভি৮০ লাইটের সঙ্গে থাকছে ৭ দিনের জন্য ৫ জিবি জিপি ডাটা, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি এবং স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। ডিভাইসে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো। এতে ৮ জিবি র্যামের পাশাপাশি অতিরিক্ত ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ব্যবহারের সুযোগ রয়েছে।ফটোগ্রাফির জন্য এতে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ধুলো ও পানি থেকে সুরক্ষায় ফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.