ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক দাখিল করা কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২৭তম কমিশন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনুমোদিত কর্মপরিকল্পনায় রেগুলেটরি উদ্যোগ, সিস্টেম উন্নয়ন ও অবকাঠামো তৈরি, ক্লিয়ারিং-সেটেলমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ডিএসইর এই কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা কমিশন কর্তৃক পর্যবেক্ষণের বিষয়টিও সভায় অনুমোদন করা হয়েছে। এ সিদ্ধান্তের আলোকে কমিশন নিয়মিতভাবে ডিএসইর এসব কার্যক্রম মনিটর করবে।
প্রাথমিক ডেরিভেটিভস পণ্য হিসেবে ইনডেক্স ফিউচার দিয়ে এ লেনদেন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের জানুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.