ইরান তাদের সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না, দাবি ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনাকে একটি মানবিক সংকট হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট লিখেছেন, দেউলিয়া হয়ে যাওয়া ইরান তাদের সামরিক বাহিনীর একটি বড় অংশের সদস্যদেরকে বেতন দিতে পারছে না, আবার একই সাথে নজিরবিহীন মাত্রায় বিক্ষোভকারীদের হত্যা করছে। এমনকি যখন তারা প্রতিবাদ বা বিক্ষোভ করছে না তখনও। এটি একটি বিশাল মানবিক সংকট এবং এটি এখনই বন্ধ হতে হবে।

ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরো লিখেছিলেন, ইরান পুরোপুরি ধ্বংস বা পতনের মুখে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.