দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৭১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ইউনিট দর ৭ দশমিক ৫৮ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, ফু-ওয়াং ফুডস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, আমরা নেটওয়ার্ক লিমিটেড, রানার অটোমোবাইলস এবং ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.