ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি সময়ের বহুমুখী অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ এম ওমর তৈয়ব প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ও কনজ্যুমার ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতা।
শনিবার (২২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে তিনি প্রেষণে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ দায়িত্ব অব্যাহত রাখবেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রমে উল্লেখযোগ্য রূপান্তর এসেছে।
২০২০ সালে প্রাইম ব্যাংকে পুনরায় যোগদানের আগে তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, প্রাইম ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে যথাক্রমে চিফ বিজনেস অফিসার, হেড অব এমএসএমই, হেড অব ক্রেডিট অ্যান্ড কালেকশন, হেড অব রিটেইল অ্যান্ড স্মল বিজনেস রিস্ক, হেড অব ইমার্জিং স্মল বিজনেস এবং হেড অব অ্যাসেটসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন এবং সেখানে কনজ্যুমার ব্যাংকিংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সৈয়দ এম ওমর তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইএমবিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট সনদপ্রাপ্ত পেশাজীবী। এছাড়া ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস থেকে ইন্টারন্যাশনাল মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস সার্টিফিকেশন অর্জন করেছেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.