মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় আমিরাতের কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
হামলার আগে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)। সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতের দিকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করে।
এ সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া সতর্কতা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নিতে আহ্বান জানায়।
এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ওই ঘটনার পর ইরানকে উসকানিবিহীন হামলা বন্ধ, শত্রুতা অবসান এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আমিরাতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসে। তবে জুনে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত। এ সময় দেশটির দিকে প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা ওই অঞ্চলের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.