ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। তবে শিগগিরই সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেছেন, আমরা নিশ্চিত করছি যে, সকল পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলোচনার মূল লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদী সমাধান খুঁজে বের করা, যা আলোচনা পুনরায় শুরু করতে এবং সামগ্রিক মধ্যস্থতা প্রক্রিয়ায় ফিরে আসতে সাহায্য করবে।
কাতার ও পাকিস্তান একসাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীরর ভূমিকা পালন করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.