সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ জুলাই থেকে ৩০ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির শেয়ার দর ৩৬ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেডের দর বেড়েছে ২৮ দশমিক ৮০ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, নিউ লাইন ক্লোদিংস লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.