এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষণার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.